499 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সিকেল সেল অ্যানিমিয়া , এটি সিকেল সেল ডিজঅর্ডার নামেও পরিচিত। এটি হল এক ধরনের বংশগত অ্যানিমিয়া। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহিত হয় না , এই সমস্যাকে অ্যানিমিয়া বলে। সাধারণত , লোহিত কণিকা দেখতে গোলাকার ও নমনীয় এবং সহজেই রক্ত নালীর মধ্যে দিয়ে সঞ্চালিত হতে পারে। কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া হলে , লোহিত কণিকাগুলো অনমনীয় ও আঠাল হয়ে যায় এবং সিকেল বা অর্ধচন্দ্রের মত আকার ধারন করে। এই অস্বাভাবিক কণিকাগুলো ছোট ছোট রক্তনালীতে আটকে যায় যার কারণে দেহের বিভিন্ন অংশে রক্ত ও অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ সম্পূর্ণভাবে ভাল হয় না , তবে চিকিৎসার মাধ্যমে বিভিন্ন জটিলতা ও ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কারণ এটি হল একধরনের বংশগত রোগ। যারা সিকেল সেল অ্যানিমিয়ায় ভোগে, তাদের মধ্যে দুই ধরনের সিকেল সেল জিন থাকে , তার একটি বাবা থেকে আসে এবং অপরটি মা থেকে। হিমোগ্লোবিন হল লোহিত রক্ত কণিকার একটি উপাদান যার কারণে রক্ত লাল দেখায় এবং এটি দেহের অন্যান্য অংশে অক্সিজেন সরবরাহ করে। সিকেল সেল অ্যানিমিয়া হিমোগ্লোবিনের মাত্রা অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়। এই রোগ হলে , হিমোগ্লোবিন টিস্যুতে অক্সিজেন সরবরাহ করার পরে একে অপরের সাথে লেগে যায়। এই জমাট বাঁধা হিমোগ্লোবিন দেখতে অনেকটা তরল ক্রিস্টালের মত এবং এর কারণে লোহিত রক্ত কণিকা শক্ত হয়ে যায় এবং সিকেল বা ‘ সি’ এর মত আকৃতি ধারন করে। দুইটি সিকেল সেল জীনের কারণে হিমোগ্লোবিনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়।
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
এটি একটি বংশগত রোগ ৷ এ রোগ হলে রক্ত কণিকা নষ্ট হয় বলে রোগী রক্তহীনতায় ভোগে ৷ আর রোগ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ফলিক এসিড খেতে হয় ৷

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
17 নভেম্বর, 2023 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন MuazMahmud
1 টি উত্তর
19 ডিসেম্বর, 2021 "এক্সেল" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
20 জুন, 2021 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন শারিয়ার৫১
1 টি উত্তর
29 আগস্ট, 2020 "জীব বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন Tawfiq
1 টি উত্তর
7 আগস্ট, 2020 "এক্সেল" বিভাগে প্রশ্ন করেছেন Md Noor Alom

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
20 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 20 জন অতিথি
আজকে ভিজিট : 6914
গতকাল ভিজিট : 26674
সর্বমোট ভিজিট : 64810538
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...