343 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
বেশিরভাগ সময় আঙুল চোষা হল তাদের উদ্দীপনা সামলানোর একটা উপায়। নির্দিষ্ট ব্যবস্থায় বা পরিবেশে, তাদের চারপাশে অনেক কিছুই চলতে পারে। সেটা বিভিন্ন মানুষজন হতে পারে, অনেক শব্দ হতে পারে, এবং এই সবই বেশ অভিভূত করতে পারে। কিছু চোষার অনুভূতি শিশুকে যেন একটি নিরাপদ অঞ্চলে ফিরিয়ে আনে, যে কারণে তারা সাধারণত মুখের মধ্যে তাদের আঙুল রাখে। এর সাথে সাধারণত হাই তুলতে থাকে বা মাথা এধার ওধার করে।

বাচ্চাদের আঙুল চোষার অন্য জনপ্রিয় কারণটি সুস্পষ্ট। তারা ক্ষুধার্ত। খিদে পেলে সব বাচ্চারা কাঁদে না।  তারা দুধ খাবার জন্য আঙুল চোষার চেষ্টা করে। মাঝে মাঝে, এটা তাদের মায়েদের বোঝানোর উপায় যে তারা ক্ষুধার্ত। বৃদ্ধির বয়সে, এমনকি খাওয়ানোর পরেও, চোষার প্রবণতা থাকতে পারে এবং আঙুল ব্যবহার করেই তারা সন্তুষ্ট হবে।

অনেক উদ্দীপনা মোকাবিলা করা ছাড়াও, আঙুল চোষা হয়তো শিশুর নিজেকে কিছুতে ব্যস্ত রাখার একমাত্র উপায়, নাহলে সে উদাস হয়ে যেতে পারে। এমন হতে পারে যে দুপুরে সবাই ঘুমাচ্ছে, যখন শিশু জেগে আছে এবং যোগাযোগ করতে চাইছে। অন্য সময়ে, আপনার সন্তান চুপচাপ আপনি কি করছেন তা পর্যবেক্ষণ করতে পারে বা কোনো ঝুলন্ত খেলনা দিয়ে খেলার চেষ্টা করতে পারে। সাধারণত সেটা আঙুল চোষার সাথেসাথেই চলতে থাকে, কারণ তারা সেটা দ্রুত আক্ষরিক অর্থেই তাদের হাতে পেতে পারে।

বাচ্চা যদি অস্বস্তি বোধ করে, যেমন মা যদি অন্য ঘরে থাকে, অথবা যদি তারা পিছন দিয়ে হাওয়া বের করতে চাইছে অথবা প্রস্রাব করে ফেলেছে, তবে সব শিশু কাঁদতে শুরু করে না। আপনার সন্তান হয়তো সেইসব শিশুদের মধ্যে একজন হতে পারে যারা সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবার আগে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। এই সময় আপনি তাকে বুড়ো আঙুল চোষার দিকে মনোযোগ নিবদ্ধ করা অবস্থায় দেখতে পারেন।

ঘুমানোর চেষ্টা করার সময় আপনার শিশুর নিরাপদ এবং সুরক্ষিত বোধ করার প্রয়োজন হতে পারে। কখনও কখনও, একটি শিশু এত ক্লান্ত থাকে যে তার ঘুমাতে অসুবিধা হয়।

আপনার বাচ্চা বড় হয়ে গেলে, দাঁত বেরনোর প্রক্রিয়া শুরু হয়। এই সময় মাড়িতে সামান্য ব্যথা সৃষ্টি হয় কারণ দাঁতগুলি তাদের শিকড় পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করে। প্রথম দাঁত মাড়ি থেকে বেরিয়ে আসার আগে তখনও কয়েক মাস সময় লাগতে পারে, তবে প্রক্রিয়াটি শিশু অনুভব করতে শুরু করে। এটি তার মাড়িকে জ্বালাতন করতে পারে, মুখ থেকে প্রচুর লালা পড়তে পারে, এবং শিশুর চিবানোর ইচ্ছা হতে পারে, শুধু মাড়ির উপর কিছুটা চাপ দেওয়ার জন্য, কারণ এটি ব্যথা উপশম করে। মুখের মধ্যে কয়েকটি আঙুল ঢুকিয়ে তাদের উপর চাপ দেওয়া সমস্যাটি সমাধান করার দ্রুততম উপায় এবং আপনার বাচ্চা সেটাই করাই বেছে নেয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
18 জুলাই, 2019 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
17 জুন, 2021 "অন্যান্য" বিভাগে প্রশ্ন করেছেন Mahin
1 টি উত্তর
18 সেপ্টেম্বর, 2023 "মেডিসিন" বিভাগে প্রশ্ন করেছেন Aman
1 টি উত্তর
1 টি উত্তর
31 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
10 মার্চ, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
10 মার্চ, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

38,232 টি প্রশ্ন

37,796 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 5020
গতকাল ভিজিট : 30588
সর্বমোট ভিজিট : 66200721
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...