রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন কাবার প্রাঙ্গণে সূরা আন-নাজম তেলাওয়াত করেন। কাফিররা তো আরবি বুঝতো, কুরআন তাদের ভাষায় নাযিল হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তেলাওয়াত তাদেরকে এতোটাই নাড়িয়ে দেয় যে, এই সূরাতে যখন সিজদাহর আয়াত তেলাওয়াত করে তিনি সিজদায় গেলেন, কাফিররাও তার সাথে সিজদায় চলে গেলো!
চিন্তা করুন, মক্কার প্রায় সব কাফির কাবাঘরে সিজদা দিচ্ছে।
এই ঘটনা ফলে গুজব রটে যে কাফিররা সবাই ইসলাম গ্রহণ করেছে।
গুজব ছড়িয়ে পড়ে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে আবিসিনিয়ায়। সেখানে যারা হিজরত করেন তাদের কয়েকজন মক্কায় ফিরে আসেন; যেহেতু মক্কা এখন নিরাপদ।
এটা ছিলো সেই ঘটনা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূরা আন-নাজম তেলাওয়াত শুনে কাফিররা সিজদাহ দেয়!
তথ্যসূত্রঃ- সহীহ বুখারী: ৪৮৬২