9 বার দেখা হয়েছে
"ইসলামের ইতিহাস" বিভাগে করেছেন
উহুদ যুদ্ধে সাহাবীরা ভুলবশত একজন সাহাবীকে হত্যা করেন! কিন্তু, কেনো? ভুলবশত তাঁরা কোন্ সাহাবীকে হত্যা করেন? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
পূর্বে করেছেন
উহুদ যুদ্ধে একজন সাহাবীকে ভুলবশত হত্যা করা হয়! 

কেনো? কিভাবে? 

এখন তো দুইদল একত্রিত হলে কে কোন দল বুঝার উপায় থাকে। জার্সি থাকে। বা দুটো আর্মি যুদ্ধ করলে পোশাক আলাদা থাকে। কিন্তু, সেই যুগে তো সবাই একই পোশাক পরেই যুদ্ধ করেন। পোশাক এবং চেহারা দেখে চেনার উপায় নেই কে মুসলিম আর কে অমুসলিম। 

তারওপর অনেকেই গল্প শুনলেও মানুষ চিনতেন না। আবু জাহেলকে ঘৃণা করতেন, কিন্তু আবু জাহেল দেখতে কেমন তারা জানতেন না। 

দেখা যায়, যেই দুই কিশোর আবু জাহেলকে হত্যা করেন, তারা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে চিনে নেন কোনটা আবু জাহেল। 

উহুদ যুদ্ধে দ্বিতীয়বারের মতো পাল্টা আক্রমণ শুরু হলে একজন সাহাবীকে অন্যান্য সাহাবীরা বিরোধী পক্ষের ভেবে আক্রমণ করেন। 

উনি বারবার বলতে থাকেন— আমি ইয়ামান, হুযাইফার আব্বা...। 

কিন্তু, চারিদিকে চিৎকার, চেচামেচির কারণে সেটা স্পষ্ট শুনা যায় নি।  

ভুলবশত তিনি শাহাদাতবরণ করেন! 

যুদ্ধ শেষে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেয়া হয়। এমনকি দিয়াত দেয়া হয় ১০০ উট!  

তিনি সেটা ফিরিয়ে দেন এবং বলেন— আমার আব্বা শাহাদাত প্রত্যাশা করেছিলেন, আল্লাহ তাঁকে সেটা দান করেন।  

উহুদ যুদ্ধে একটা নির্দেশ অমান্য করার কারণে অনেক ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহত হন। ৭০ জন সাহাবী শাহাদাতবরণ করেন।  

আল্লাহ এবং তাঁর রাসূলের নির্দেশ অমান্য করলে কী হতে পারে, সেটার একটা প্রমাণ হলো উহুদ যুদ্ধ। 

তথ্যসূত্র

আর-রাহিকুল মাখতুম, 

সীরাত ইবনে হিশাম, উহুদ যুদ্ধের অধ্যায়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
23 সেপ্টেম্বর, 2020 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Khorshed

38,576 টি প্রশ্ন

38,365 টি উত্তর

1,847 টি মন্তব্য

3,953 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 18886
গতকাল ভিজিট : 27454
সর্বমোট ভিজিট : 66599275
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...