10 বার দেখা হয়েছে
"বিনোদন" বিভাগে করেছেন
কয়েক ঘন্টা উদ্ধারকারী দলের সাথে হাঁটলেন নিখোঁজ ব্যক্তি, অবশেষে নিজের নাম শুনে আশ্চর্য হয়ে বললেন, "আরে! আমি তো এখানেই"! মজাদার এই ঘটনাটি কোথায় ঘটেছে? কার সাথে ঘটেছে? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
পূর্বে করেছেন

নিখোঁজ মানুষকে খুঁজতে সাধারণত পরিবার, প্রতিবেশী কিংবা উদ্ধারকর্মীরা বের হন। কিন্তু তুরস্কে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, যেখানে নিখোঁজ ব্যক্তি নিজেই যোগ দিয়েছিলেন নিজের খোঁজে! image

এক রাতে তুরস্কের বেইহান মুতলু নামের এক ব্যক্তি বন্ধুদের সঙ্গে একটি জঙ্গলের কাছে সময় কাটাচ্ছিলেন। একপর্যায়ে তিনি সেখান থেকে দূরে চলে যান। দীর্ঘ সময় তাকে খুঁজে না পাওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিচিতরা। 

পরে স্থানীয় মানুষ ও কর্তৃপক্ষ মিলে শুরু করেন অনুসন্ধান অভিযান। সবাই জঙ্গল ও আশপাশের এলাকায় তার নাম ধরে ডাকতে থাকেন, খুঁজতে থাকেন কোনো চিহ্ন। 

কিন্তু কেউ বুঝতেই পারেননি, যাকে তারা খুঁজছেন, সেই মুতলু ইতোমধ্যেই ওই অনুসন্ধান দলের সঙ্গে মিশে গেছেন!  

কী ঘটছে তা না বুঝেই তিনিও স্বেচ্ছাসেবীদের সঙ্গে হাঁটতে থাকেন এবং ‘নিখোঁজ’ ব্যক্তিকে খুঁজতে সাহায্য করেন। 

এভাবেই কয়েক ঘণ্টা কেটে যায়। অবশেষে অনুসন্ধানকারীরা যখন আবারও তার নাম ধরে ডাকতে শুরু করেন, তখন মুতলু অবাক হয়ে জানান, তিনি তো এখানেই আছেন! 

তার উত্তর শুনে হতবাক হয়ে যান সবাই। তখনই বোঝা যায়, এতক্ষণ ধরে যে মানুষটিকে খোঁজা হচ্ছিল, তিনি নিজেই নিজের সন্ধানে অংশ নিয়েছিলেন!

এরকম আরও কিছু প্রশ্ন

38,576 টি প্রশ্ন

38,365 টি উত্তর

1,847 টি মন্তব্য

3,953 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 18875
গতকাল ভিজিট : 27454
সর্বমোট ভিজিট : 66599264
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...