বেখেয়ালে অনেক বেশি পরিমাণে খেজুর খাওয়ার কারণে ইন্তেকাল করা বিখ্যাত আলেম হলেন ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ (রহ.)। তিনি সহিহ মুসলিম গ্রন্থের সংকলক।
২৬১ হিজরিতে এক রাতে তিনি একটি হাদিসের সন্ধানে নিজের হাদিসের পাণ্ডুলিপিগুলো ঘাঁটছিলেন। হাদিসটি তাৎক্ষণিকভাবে তাঁর স্মরণে না আসায় তিনি প্রদীপ জ্বালিয়ে একাগ্রচিত্তে অনুসন্ধান শুরু করেন। পরিবারের সদস্যদের বলে দেন, যেন কেউ তাঁকে বিরক্ত না করে।
এদিকে তাঁর সামনে এক ঝুড়ি খেজুর রাখা ছিল। হাদিস অনুসন্ধানে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, একের পর এক খেজুর খেতে থাকেন। ভোরে দেখা গেল, তিনি হাদিসটি খুঁজে পেয়েছেন, কিন্তু ঝুড়ির সব খেজুরও শেষ করে ফেলেছেন!
ইমাম হাকিম (রহ.) এর বর্ণনা অনুযায়ী, অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে সৃষ্ট অসুস্থতাই তাঁর ইন্তেকালের কারণ হয়েছিল বলে তাঁর সমসাময়িক নির্ভরযোগ্য ব্যক্তিরা জানিয়েছেন।
তিনি ২৬১ হিজরির ২৫ রজব ইন্তেকাল করেন।
তথ্যসূত্রঃ-
★ ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, খণ্ড ১২, পৃষ্ঠা ৫৭৯–৫৮০,
★ ইবনে হাজার আসকালানি, তাহযীবুত তাহযীব, খণ্ড ১০, পৃষ্ঠা ১২৮,
★ ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ১১, পৃষ্ঠা ৩৩–৩৪।