বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় পীরদের মধ্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অন্যতম।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম একজন হক্বপন্থী যোগ্য আলেমেদ্বীন এবং একজন হক্কানী পীর। তিনি চরমোনাই দরবারের বর্তমান গদিনসীন পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর।
তবে চরমোনাই দরবার ও চরমোনাই পীর ছাড়াও বাংলাদেশে আরও অনেক প্রসিদ্ধ পীর এবং পীরের দরবার আছে।
যেমনঃ-
★ উজানীর পীর সাহেব হুজুর ও উজানী দরবার।
★ নানুপুরের পীর সাহেব হুজুর ও নানুপুর দরবার।
★ শর্ষিনার পীর সাহেব হুজুর ও শর্ষিনা দরবার।
★ ফুরপুরা পীর সাহেব হুজুর ও ফুরফুরা দরবার।
★ ফুলতলী পীর সাহেব হুজুর ও ফুলতলী দরবার।
উল্লেখ্য, বাংলাদেশের পীর সাহেবদের জনপ্রিয়তার কোনো নির্ভরযোগ্য জাতীয় র্যাঙ্কিং নেই, করাও হয় না। তাই একজনকে নিশ্চিতভাবে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পীর বলা কঠিন।
তবে, বেসরকারিভাবে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের তুমুল জনপ্রিয়তা ও একইসাথে তাসাউফ ও রাজনৈতিকভাবে ইসলামী দলগুলোর মধ্যে প্রভাবশালী নেতৃত্বের সার্বিক বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমীর হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব হুজুর চরমোনাইকেই বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় পীর হিসেবে গণ্য করা যায়।