বাংলাদেশের জাতীয় শ্রমিক হেল্পলাইন নম্বর হলো ১৬৩৫৭। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) কর্তৃক পরিচালিত এই নম্বরে দেশের যেকোনো মোবাইল বা ল্যান্ডফোন থেকে সম্পূর্ণ বিনামূল্যে (টোল ফ্রি) সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা কল করা যায়।